আবুধাবী প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর জৈষ্ঠ্যপুত্র শহীদ শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৫ আগস্ট) দূতাবাস মিলনায়তনে মান্যবর রাষ্ট্রদূতমোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে ও অনুস্টান পরিচালনা করেন দূতাবাস সচিব এস এম মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় শেখ কামাল-এর জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ন-সম্পাদক মঈন উদ্দিন , তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ আয়ুব খান।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, শামসুল কবিরসহ প্র্রমুখ। অনুস্টানে শেখ কামালের জীবণ ও কর্ম নিয়ে একটি প্রামান্যচিত্র প্রর্দশন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মান্যবরের রাষ্ট্রদুতের সমাপনী বক্তব্যে শেখ কামালের জীবণের উল্লেখযোগ্য দিক আলোচনা করে বলেন, শেক কামাল যদি বেচে থাকতেন তাহলে দেশের যুব সমাজের উন্নয়নের পাশাপাশি দেশের আরো ব্যাপক উন্নয়ন হত। তিনি বঙ্গবন্ধু ও শেখ কামালের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য স্ব স্ব অবস্হান হতে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে দেশকে এগিয়ে নেবার আহবান জানান।








