এম আবদুল মান্নান, আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী পুলিশ জরিমানার পরিবর্তে গাড়ি চালকদের ফুল উপহার দিলেন।
বেশ কয়েকজন ডগাড়ী চালক ট্রাফিক আইন অমান্য করে গাড়ী চালানোর সময় পুলিশ তাদেরর ধরে ভুল দেখিয়ে দিলেন। সাধারণত এ সমস্ত ভুল করলে চালকদের বিভিন্ন অংকের মোট জরিমানা করা হয়।
কিন্ত পুলিশ এবার চালকদের ভুল সংশোধনের সুযোগ দিয়ে জরিমানা না করে ফুল উপহার দিলেন।
পুলিশের ফুল দেয়ার এ ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিভিন্ন প্রদেশগুলোর নানান জায়গায় ট্রাফিক আইন অমান্যকারীদের ধরার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা বা রাডার বসানো আছে। পুলিশের গাড়ীতে ও পুলিশের হাতে থাকে অত্যাধুনিক ডিভাইস। যার সাহায্যে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে অটোমেটিক জরিমানা আরোপ করা যায়।
কিন্তু পুনরায় এরকম ভুল না করার জন্য সতর্ক করে ট্রাফিক আইন অমান্য করে গাড়ী চালানোর সময় হাতে নাতে ধরে জরিমানা আরোপ না করে হাতে ফুল তুলে দিয়ে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করল আবুধাবী পুলিশ।








