আবু নাছের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মোঃ বাদলের বসত ভিটায় আকস্মিক আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানাযায় বাদলের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তাদের চিৎকারে আসেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনলেও তাৎক্ষণিক তার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারন এখনো জানা যায়নি।
দরিদ্র এই অসহায় পরিবারটির পাশে দাড়িয়েছেন আমতলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল চৌধুরী।

তার ব্যাক্তিগত পক্ষ থেকে অসহায় এই পরিবার টিকে তাৎক্ষণিক ৩০কজি চাউল হাঁড়ি পাতিল চারটি শাড়ী দুইটি লুঙ্গী দুইটি কম্বল সহ কাচা বাজার করে দেন।

আমতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রাশেল চৌধুরী জানান, আমতলী বাজারের শ্রমিক বাদল এর বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং অসহায় পরবার টিকে তাৎক্ষণিক আমার পক্ষ থেকে সহায়তা প্রদান করি এবং উপজেলা চেয়ারম্যান কে অবগত করেছি তিনি ঘর নির্মানের জন্য টিনের ব্যাবস্থা করবেন বলে জানিয়েছেন।







