সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় শাহনেওয়াজ নামের এক ব্যাক্তির কাছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ২০ হাজার টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী শাহনেওয়াজ কুমিল্লার চান্দিনা থানায় কর্মরত এসআই রওশন আলীর বড়ভাই।
এ ব্যাপারে মঙ্গলবার(৫ অক্টেবর) শাহনেওয়াজ খুলশী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিনুজ্জামান।
অভিযোগের তদন্ত করার জন্য এস আই খাজা এনামকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। এসআই খাজা এনাম সিপ্লাসকে বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য আমাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। আমি তদন্ত করে এই অভিযোগের ব্যাপরে রিপোর্ট দেবো।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার ডিকু সিকদার ও বাঙ্গালী বাবুর নির্দেশে কিশোর গ্যাং সদস্য টিটু ও তার দলবলসহ সোমবার (৪ সেপ্টেম্বর) রাত দশটার সময় ধারালো অস্ত্র নিয়ে শাহনেওয়াজ নামের ঐ ব্যাক্তির বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে। এসময় শাহনেওয়াজ বাসায় নেই জানালে শাহনেওয়াজের পরিবারকে অশালীন ভাষায় গালাগালি দিয়ে বলে আগামী ৩ দিনের মধ্যে ২০ হাজার টাকা চাঁদা না দিলে তার বসবাসরত বস্তিঘর দখল করে নিবে।
অভিযোগে ডিকু সিকদার, বিজয় কুমার দে প্রকাশ বাঙ্গালি বাবু (২৪), টিটু (১৯), সোহেল (২২) শিমুল (৩০), কালা (৩৪) ও বাবলু (২৪) র নাম উল্লেখ করা হয়েছে।
এসময় কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা দাবীকৃত চাঁদার টাকা সময়মত না পেলে শাহনেওয়াজ ও তার পরিবারকে চট্টগ্রাম ছাড়তে হবে বলে হুমকি প্রদর্শন করে।
উল্লেখ্য, এ কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের নিয়ন্ত্রণকারী লিডারদের নামে স্থানীয় থানায় অঙ্গহানি, চাঁদাবাজি ও মাদকসহ একেক জনের নামে ৫/৬ টির অধিক মামলা রয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণ করতে কোন ঘটনায় মামলা দায়ের পর প্রশাসনের অভিযানের মুখে কিছুদিন আত্মগোপনে থেকে প্রশাসনের তৎপরতা কেমন তা দেখে পুনরায় প্রকাশ্যে জড়িয়ে পড়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে।

