নিউজটি শেয়ার করুন

আমবাগানে রেলওয়ের চোরাই মালসহ আটক ২

আমবাগানে রেলওয়ের চোরাই মালসহ আটক ২

সিপ্লাস ডেস্ক: নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় রেলওয়ের ডকইয়ার্ড থেকে চুরি করা মালসহ ২ চোরকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার নগরীর আমবাগান এলাকা থেকে চোরাই মালসহ নুরুজ্জামান (৩৬) ও শরীফ (২৫) কে আটক করা হয়।

আটককৃত চোর চক্রের সদস্যরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদেরকে খুলশী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলমগীরের সহযোগী ও আলমগীরের নেতৃত্বে প্রতিরাতে রেলওয়ের ডকইয়ার্ড থেকে রেলওেয়ের বিভিন্ন মাল চুরি করে আসছে বলে জানায় বলে জানিয়েছে সূত্র।

রেলের নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বুধবার সকালে ৩ চোরকে আদালতে পাঠানো হয়েছে।

তবে রেলের নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তা জানান, সাংবাদিকদের সাথে কথা না বলতে তাদের উপর থেকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীদের তথ্যের ভিত্তিতে আর ১১ জনকে অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানায় সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here