হাটহাজারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে অবমাননাকর মন্তব্য ও কটুক্তি করার প্রতিবাদে হাটহাজারীতে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।
শুক্রবার ২৭শে নভেম্বর দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা ফতেয়াবাদ স্কুলের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
বিকাল ৪টায় সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি এস এম রাশেদুল আলমের নেতৃত্বে ফতেয়াবাদ স্কুলের সামনে থেকে শুরু হয়ে স্টেশন ও চৌধুরী হাট হয়ে আবার স্কুলের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা ইসলাম বিরোধী নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা জঙ্গিবিরোধী, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি বলে আখ্যায়িত করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতাদের বিরোধী।
উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে কখনো হেফাজতের বিরোধিতা করিনি এবং হাটহাজারী মাদ্রাসায় চেয়ারম্যান হিসেবে সাহায্য সহযোগিতা করেছি, করছি এবং ভবিষ্যতেও করব। হেফাজতে ইসলামের ভিতরে যারা জামাতের এজেন্ট রয়েছে আজকে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি।
হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির পরিচালনায় যুবলীগের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবলীগ নেতা সাইদুল হক খোকন,উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন,আইয়ুব খান লিটন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান,সাবেক চবি ছাত্রলীগ নেতা মামুন,উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক গাজী আক্কাস,
হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাকারিয়া চৌধুরী সাগর, সাজ্জাদ হোসেন, পারভেজ তালুকদার আনসারী, এম এ রাসেল,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন জয়সহ মহানগর, হাটহাজারী উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরাসহ আরো অনেকে।
অন্যদিকে একই দিনে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগনেতা পারভেজ তালুকদারের নির্দেশে ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
উত্তরজেলা ছাত্রলীগনেতা সালাউদ্দীন চৌধুরী বাপ্পুর সঞ্চালনায় ছাত্রলীগনেতা রুবেল চৌধুরী অপুর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

