নিউজটি শেয়ার করুন

আমরা বাঙালি কোনদিন পরিবর্তন হবনা!

কক্সবাজার প্রতিনিধি: লকডাউন, হোম কোয়ারেন্টাইন, আইসুলেশন যাই বলেন, আমরা বাঙালি কোনদিন পরিবর্তন হবনা! এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বকতিয়ার শাহিন নামের এক শিক্ষক।

তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি তার ব্যক্তিগত পেইজ বুকে এভাবে নিজ জন্মভূমি পালংখালীর মানুষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। কারন বাংলাদেশসহ সারা বিশ্ব জুড়ে যখন করোনাভাইরাসের প্রভাবে লকডাউন করা হয়েছে এবং ৩০ হাজারের উপরে মানুষ মারা গেছে, আর আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ মানুষ, ঠিক এমন সময় উখিয়া উপজেলার পালংখালী বাজারে রাস্তার উন্নয়ন কাজে স্কেভেটর দিয়ে মাটি কাটার দৃশ্য দেখছিল কয়েকশত লোক। যাদের মধ্যে চলমান করোনাভাইরাসের মহামারি সম্পর্কে কোন ধরনের অনুভূতি কিং বা ভয় ভীতি নেই!

তিনি জানান, যেখানে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সরকার সারাদেশকে লকডাউন ঘোষণা করেছেন এবং প্রশাসনকে মাঠে নামিয়ে করোনাভাইরাস প্রতিরোধের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে এমন সময় পালংখালী বাজারে শত শত মানুষের সমাগম সত্যিই ভাবিয়ে তোলার মত। সরকারের কাজে সহযোগীতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব কিন্তু অামরা তা না করে উল্টো তার সমালোচনা করছি। তাছাড়া সচেতন মহলকেও এই ব্যাপরে এগিয়ে অাসতে হবে।

তিনি তার অভিমত প্রকাশ করে বলেন, আমরা সরকারি নির্দেশনাগুলো মেনে চলব, ঘরে থাকব সুস্থ থাকব! অপ্রয়োজনে ঘর থেকে বের হবনা, প্রয়োজনে বের হলেও কাজ সেরে দ্রুত বাসায় ফিরব।