নিউজটি শেয়ার করুন

আমার বয়স সরাসরি ২৩ নয়, উল্টো করে পড়তে হবে-ন্যান্সি

সিপ্লাস ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির জন্মদিন রোববার (১৩ ডিসেম্বর) তার বয়স ২৩ বছর পূর্ণ হলো! না, সরাসরি ২৩ নয়, উল্টো করে পড়তে হবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বিশেষ এই দিনের প্রথম প্রহরে কেক কাটার ছবি শেয়ার করেন ন্যান্সি। সঙ্গে আছে তার দুই মেয়ে। সেখানেই খোলাসা করলেন বয়স উল্টো করে বলার বিষয়টি

ন্যান্সি লিখেন, চলতি বছরের মার্চ মাসের শুরুতে কিছ পুরোনো জনপ্রিয় গান পুনরায় রেকর্ড করার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয়

ভদ্রলোক সদা হাস্যোজ্জ্বল এবং ভীষণ রকমের প্রাণখোলা মানুষ উনার মিশুক স্বভাব, সেইসাথে কাজের সূত্রে আমার সাথে উনার একটা সখ্যতা তৈরি হয় একদিন আলাপ করতে করতে উনি বলে বসলেন, ‘আপনার মেয়ে রোদেলা তো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে আপনার হাতে সময় আছে মাত্র দুই বছর, এর মধ্যে যা ভালো ভালো কাজ করার করে নিন

আমি বললাম, ‘দু বছর সময় আছে মানে?’ আনোয়ার ভাই বললেন, ‘দুই বছর পরে আপনার গানের চাইতে রোদেলার গানই মানুষ বেশি শুনতে চাইবে আমি কিন্তু মনে মনে বেশ খুশিই হলাম। সন্তানের উত্থান কোনো বাবামায়ের ভালো না লাগে!