নিউজটি শেয়ার করুন

আমিরবাগ আবাসিকে সিপিডিএল বাশার’স ফ্লোরিয়ানা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

আমিরবাগ আবাসিকে সিপিডিএল বাশার’স ফ্লোরিয়ানা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আভিজাত এলাকা আমিরবাগ আবাসিকে সিপিডিএল বাশার’স ফ্লোরিয়ানা এর যাত্রা শুরু করল স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল।

চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে।

শনিবার(১১ সেপ্টেম্বর) প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মালিক মিসেস সাহার বানু বাশার ও তাঁর পরিবার, বাগমনিরাম ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন এবং সিপিডিএল পরিবারের কর্মকর্তাবৃন্দ।

সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল বাশার’স ফ্লোরিয়ানা-কে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ভূমি মালিকগণ তাদের বক্তব্যে গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে, দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here