নিউজটি শেয়ার করুন

আমিরাতগামী প্রবাসী কর্মীদের পিসিআর ফি দিতে হবে না: আবুধাবীতে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এম আবদুল মান্নান,​ আমিরাত প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রী জনাব ইমরান আহমেদ বলেছেন, দেশ হতে সংযুক্ত আরব আমিরাতে আসার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট ফির এক হাজার ৬০০ টাকা দিতে হবে না। এই ফি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

তিনি শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্হ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

এসমসয়ে দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামালও উপস্হিত ছিলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়।দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। অনুস্টানে​ উপস্হিত প্রবাসীরা প্রত্যেকে নিজেদের নাম, পেশা ও পরিচয় দেন।

অনেকে এয়ারপো্র্টে পিসিআর নিয়ে সৃস্ট জটিলতা নিয়েও প্র্শ্ন করে মন্ত্রী মহোদয়ের কাছে চট্টগ্রাম এয়ারপোর্টে পিসিআর কবে নাগাদ বসবে জানতে চান। উত্তরে মন্ত্রী শীঘ্রই চালু হবে জানান্।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here