ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: ফ্লাইট খোলার ব্যপারে এখনো কোন ঘোষণা আসে নি, বরং আবারো স্হগিত করা হয়েছে ৭ আগস্ট পর্যন্ত।
কেবল মাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন বা সিলভার ভিসা ধারক এবং কূটনৈতিক মিশনের সদস্য এমন ব্যক্তিরায় যাতায়াতের জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে আগের মতো ।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে আসা বিমানগুলি কমপক্ষে ৭ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঘোষণা করা স্হগিত এ সময়ের পর খুলে দেওয়া হবে কিনা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয় নি।

