আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আজমান ইরানি মার্কেটে বুধবার বিশাল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায় মার্কেটটি প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট সম্পূর্ণ ভাবে খোলার কথা ছিল।
মার্কেটটিতে কাপড়ের দোকান সহ, বোরকা,কার্পেট, ক্রোকারিজ আইটেম এবং বিভিন্ন আইটেম এর দোকান ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমান কতো তা জানা না গেলেও, গতকাল সাড়ে পাচটায় আগুন লাগার পর মার্কেটের ব্যবসায়ীরা জানায় আগুন দ্রুত বেগে বেড়ে যাওয়ার কারণে তেমন কোন কিছুই মার্কেট থেকে বের করা যায় নি।
আজমান পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল শেখ সুলতান বিন আবদুল্লাহ আল নুয়াইমের মতে, আগুন ধরার তিন ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

