সংযুক্ত আরব আমিরাতের আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী রাজধানী আবুধাবী সেন্ট্রাল শাখার উদ্যোগে ঈদে-এ- মিলাদুন্নবী (দঃ) কনফারেন্স২০১৯ গত বৃহস্পতিবার আবুধাবিস্হ বাংলাদেশ স্কুল অডিটোরিয়ামে (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাহবায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী আল হাসানী আল হোসাইনী (মজিআ) বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আনজুমানে রহমানিয়া মিনিয়ার সাধারন সম্পাদক মোহাম্মদ আবু রাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদায়ে গাউছুল আজম শাহছুফী মাশুক এ মাঈনউদ্দিন( মজিআ), স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আলহাজ্ব মফজ্জল আহমেদ সওদাগর, আ ন ম বদরুউদ্দীন আহমেদ প্রমুখ। এতে প্রধান বক্তা ছিলেন দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবচার তৈয়বী, মোহাম্মদ ইউনুস, আবু রাসেদ প্রমুখ।
বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্হিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব শাহছুপী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে রাসুল (দঃ) এর আদর্শ বাস্তবায়ন করা গেলে অশান্তি অরাজকতা দূর হয়ে যাবে। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা ভারত পাকিস্তান থেকে অনেক উঁচু বলে উল্লেখ করে বলেন।
তিনি দেশের মান সম্মান বজায় রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে আরো এগিয়ে আসা আহবান জানান। তিনি আমিরাতেরর জাতির পিতা মুসলিম উম্মার জন্য কাজ করে গেছেন সাহায্যে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন তার পরবর্তী বংশধররাও আমাদের প্রবাসী তথা মুসলমানদের সাহায্য সহযোগিতা করে যাবেন বলে আশা করেন। পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়।








