Site icon CPLUSBD.COM

আমিরাতের গ্রীন সিটি আল আইনের বিশিষ্ট ব্যবসায়ীর দাফন সম্পন্ন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের গ্রীনসিটি আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আল আইন কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি আলহাজ্ব এইচ, এম, ফয়েজ উল্লাহ( ৬১) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় জম্ম গ্রহণ করেন।

গতকাল সন্ধ্যায় আল আইনের আল-ফুআ’ কবরস্থান এরিয়াতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তিনি সংযুক্ত আরব আমিরাতের গ্রীনসিটি আল আইনের আল তওয়াম হাসপাতালে গতকাল দুপুর ১২:০১ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

তিনি অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার এক ছেলে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

তার মৃত্যুতে আমিরাতের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। সবশেষে বর্তমান আমিরাত এর আইন অনুযায়ী ফয়েজ উল্লাহ ৩ ছেলে সহ মোট ১০ জনের উপস্থিতিতে কবরের মাটি সম্পাদন কাজ সমাপ্ত করে মোনাজাতের মাধ্যমে মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করেন।