নিউজটি শেয়ার করুন

আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা কার্ড পেলেন চট্টগ্রামের ফখরুল ইসলাম সিআইপি

সংযুক্ত আরব আমিরাতে ১০ বছর মেয়াদি ‘গোল্ডেন ভিসা’ স্হায়ী রেসিডেন্সি ভিসা সম্মানসূচক গোল্ডেন ভিসা পেলেন বিশিষ্ট শিল্পপতি আল সুমাইয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক, মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, এফ আই কে ডেভেলপমেন্ট কোম্পানি( BD) চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর সমাজসেবক ফখরুল ইসলাম খান সিআইপি।

প্রসঙ্গত, গোল্ডকার্ড ভিসা হচ্ছে আমিরাতে ১০ বছর মেয়াদি ভিসা। সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ঘোষিত গোল্ডকার্ডের প্রথম ধাপে যোগ্যতা সম্পন্ন ৬ হাজার ৮০০ প্রবাসীর একটি তালিকা তৈরি করা হয়েছিল। এই ভিসা পাওয়ার মাধ্যমে এসব প্রবাসীরা দেশটিতে নির্বিঘ্নে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। একমাত্র বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী এ সুযোগ গ্রহণ করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি Abu Dhabi Naturalization & Residency Directorate থেকে ১০ বছর মেয়াদি এই ‘গোল্ডেন ভিসা’ প্রাপ্ত হন। গোল্ডেন ভিসার মতো অনন্য এই বিশেষ স্বীকৃতি পাওয়ায় আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আজমানের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমীকে ধন্যবাদ জানিয়েছেন ফখরুল ইসলাম খান সিআইপি।এই সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উল্রেখ্য যে, ফখরুল ইসলাম খান সি আমিরাতের রাজধানী আবুধাবিতসহ, দুবাই, আজমানে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজ দেশ তথা বাংলাদেশে জনসেবামূলক কাজে সপৃক্ত রয়েছেন।

আমিরাত সরকার এই সম্মাননা পেয়ে ফখরুল ইসলাম খান সি আই পি বলেন, এই গোল্ডেন ভিসা আমার এবং আমার দেশের জন্য বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি সম্মান। এ সম্মাননা প্রাপ্তিতে আমিরাতে বিনিয়োগের ক্ষেত্রে আমাকে আরও বেশি উৎসাহ দেবে এবং আমিরাতের অর্থনীতির বিস্তৃত হতে সহায়তা করবে। ব্যবসাবান্ধব অর্থনৈতিক সুযোগ ও সম্মান প্রদানের জন্য আমরা আরব আমিরাতের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ এবং আমিরাতের সমৃদ্ধি কামনা করছি।