Site icon CPLUSBD.COM

আমিরাতের ভিসাধারীরা আমিরাতে আগমনের সুযোগ পাচ্ছে

ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: আমিরাতের ভিসাধারী যারা এখন আমিরাতের বাইরে রয়েছেন তাদের জন্যে আমিরাত সরকার শর্ত সাপেক্ষে আমিরাতে আগমনের সুযোগ দিবে।

কোবিড ১৯ বা করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী দেশে কিংবা অন্য দেশে আটকে আছেন।

বাংলাদেশে বা যে কোন দেশেই থাকেন না কেন আমিরাতের বৈধ ভিসা থাকলে এ সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আমিরাত সরকারের দেওয়া একটা ওয়েভসাইট দেওয়া হয়েছে( https://www.mofaic.gov/ae/Services/Twajudi-Resident )।

এ ওয়েবসাইটে নিবন্ধনের পর আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমিরাতে আসার অনুমতি পাওয়া যাবে এবং আমিরাতে আসা যাবে।