নিউজটি শেয়ার করুন

আমিরাতের শিল্প এলাকা গুলোতে সন্ধ্যা ৬ টা হতে সকাল ৬ টা জীবানুনাশক স্প্রে করা হবে

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আমিরাতের শিল্প এলাকা গুলোতে  বুধবার হতে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবানুনাশক স্প্রে করা হবে।

এই পদক্ষেপ সম্পূর্ন আমিরাতের সকল শিল্প এলাকা গুলোর জন্যে প্রযোজ্য।

এর আগে ১৮ ই মে সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করা হয়েছিল যে ২০ এ মে থেকে রাত ৮ টা থেকে ৬ টা পর্যন্ত জীবাণুমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এ সময়টি কার্যকর থাকবে। আমিরাত সরকার সকলকে আমিরাত আইন গুলো মানার জন্যে নির্দেশ দিয়েছে অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে পূর্বে ঘোষনা কৃত আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে।