ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্র ঘোষিত ত্রাণ বিতরন কর্মসূচির অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতেও ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষ থেকে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
কভিট-১৯ এর কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে কষ্টে থাকা প্রবাসীদের দরজায় পৌছিয়ে দেওয়া হয় উপহার সামগ্রী।
আমিরাতের ত্রাণ কর্মসূচির সমন্বয়কারী এস,এম,মোদাচ্ছের শাহ জানান ব্যারিস্টার সাহেব সার্বক্ষণিক প্রবাসীদের খবরা খবর রাখছে সাথে তদারকি ও দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে প্রাকৃতিক এই দূর্যোগের দিনে প্রবাসীদের কাছে যাওয়া যায়।
এসময় এ কাজে আরো সহযোগীতা করেন জিয়া পরিষদ ও শারজাহ বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সুমন, সন্দ্বীপ জাতীয়তাবাদি ফোরামের সভাপতি সেলিম উদ্দিন,শারজাহ বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম,যুবদল নেতা জি,এম,সাইফুল, আজমান শ্রমিক দলের সভাপতি ফরহাদ হাসান, ইমরান রুবেল প্রমুখ।

