নিউজটি শেয়ার করুন

আমিরাতে আকতার হোসেন সি আই পি’র ভাই দিদারুল ইসলাম বাবুলের করোনায় মৃত্যু

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্রগ্রামের আমিরাত প্রবাসী দিদারুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন।

তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বধুর পাড়ার হাজী রমিজ আহমদ এর পুত্র এবং আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন সি আইপির ছোট ভাই। তার বর্তমান কর্ম স্থান ছিল রাস-আল-খাইমায়।

বেশ কিছুদিন ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছিলেন। কিন্তু  করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাস-আল-খাইমা আল নাকিল সেইফ হসপিটালে রোববার ভোর ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ রাস আল কাইমার আল নাকিল সেইফ হসপিতালের মর্গে রয়েছে।