এম আবদুল মান্নান, আবুধাবী প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ৯ মাস পর স্বাস্হ্যবিধি মেনে ৩০% মুসল্লীর উপস্থিতিতে আজরপুনরায় চালু হয়েছে জুমার নামাজ। গত দুই মাস পুর্বে ৩০% মুসল্লীদের উপস্থিতিতে পাঁচ ওয়াক্তের নাম পড়ার সুযোগ করে দিলেও এতদিন দেশটিতে বন্ধ ছিল জুমার নামাজ। আজ প্রায় ৩৭ সপ্তাহ পর পুনরায় জুমার নামাজ আদায় করতে পেরে মুসল্লীদের মাঝে ঈদের আনন্দ বয়ে চলছে।
উপস্থিত মুসল্লীদের সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে নামাজ আদায় করার গাইড লাইন জারি সাপ্তাহ পূর্বে মসজিদ খোলার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যথারীতি বন্ধ রয়েছে মসজিদের অযুখানা এবং ওয়াশ রুম। মুসল্লীগন বাসা থেকে অযু করে নিজ নিজ জায়নামাজ নিয়ে মাস্ক পড়ে সামাজিক দুরত্ব বজায় রেখেই আদায় করেন জুমার নামাজ সহ অন্যান্য ওয়াক্তের নামাজ। মসজিদ সমূহ খুলে দেয়া এবং পুনরায় জুমার নামাজ আদায় করার সুযোগ করে দেয়ায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মুসল্লীগন। সেই সাথে করোনা মহামারী থেকে মহান আল্লাহর কাছে পরিত্রান চেয়ে প্রার্থনা করেন মুসল্লীগন।
উল্লেখ্য করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে জনসমাগম এড়াতে এ বছরের মার্চ থেকে মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, শপিং মল, পার্ক, সী বীচ এবং অন্যন্য বানিজ্যিক কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখে দেশটির সরকার। অনেকদিন পর জুমার নামাজ আদায় করার সুযোগে অনেকেই মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায়ের পাশাপাশি আমিরাত সরকারকেও ধন্যবাদ জানান।








