নিউজটি শেয়ার করুন

আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরল

সিপ্লাস ডেস্ক: কোভিড-১৯ মহামারির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে।