নিউজটি শেয়ার করুন

আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবারে(১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনার স্বাস্থ্যবিধি মেনে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহসমূহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আমিরাত জুড়ে আবুধাবীসহ বিভিন্ন প্রদেশে ঈদের নামাজ সকাল ৫.৪৮ টা হতে ৬.০১ টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হয়েছে এবং নামাজ শেষ হবার সাথে সাথেই মসজিদগুলো বন্ধ করা হয়েছে। প্রত্যেক মুসল্লী ঘর থেকে অযু করে এসেছেন,মাস্ক পড়েছেনএবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সংগে নিযে এসেছেন।

করোনার বিধিনিষেধ মেনে মসজিদে ইদগাহে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ পড়েছেন মুসল্লীরা। করোনার কারণে হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত ছিলেন সবাই। আমিরাতে হাজার হাজার বাংলাদেশী প্রবাসীসহ বিশ্বের লাখ লাখ মুসল্লীরা সবাই মিলে এ মহামারী করোনা থেকে মুক্তির জণ্য দোয়া কামনা করেছেন।

এদিকে ঈদ উপলক্ষে আমিরাতে পাবলিক সেক্টরে পাঁচদিন (১১- ১৫ মে) এবং প্রাইভেট সেক্টরে চারদিন ছুটি (১১-১৪ মে) রয়েছে। যদিওবা আজ ছুটির ৩য় দিন।ছুটিতে আবুধাবী, দুবাই এবং শারজাহের পে পার্কিং গুলো ফ্রি করা হয়েছে। আমিরাতে বাংলাদেশী প্রবাসীরা মহামারী করোনার মাঝেও আমিরাতের করোনার বিধিনিষেধ মেনে এভাবে ঈদ উদযাপন করতে পেরে অনেক খুশী।

উল্লেখ্য যে গত বছর করোনার কারনে ঈদের নামাজ মসজিদ ও ঈদগাহে পড়া হয়নি।