এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: বৈশ্বিক করোনা মহামারীর জন্য সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরেও মসজিদ বন্ধ থাকবে। ঈদের জামাত মসজিদ কিংবা ঈদগাহে হবে না।
ঈদের নামাজ প্রত্যেকে ঘরে পড়তে আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে নির্দেশনা জারী করা হয়েছে।
তবে ঈদের নামাজের ১০ মিনিট আগে মসজিদে মসজিদে তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর…. ওয়আলিল্লাহিল হাম) প্রচার করা হবে।
ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সাথে ঈদ উদযাপনে ঈদ পার্টি ও উৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোন ধরনের গন জমায়েত করলে ১০ হাজার দিরহাম এবং জমায়েতে অংশ নিলে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে করোনা মহামারী মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতে (বুধবার ২০ মে) হতে জাতীয় জীবাণুনাশক স্প্রেকরণ কর্মসূচীর সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। তবে দেশটির শিল্প এলাকা ও লেবার ক্যাম্প এরিয়াগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা করা হয়েছে আর বড় বড় মার্কেট ও মলগুলোর খোলা রাখার নতুন সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাখা হয়েছে। উক্ত সময় ব্যতীত কেউ বের হলে বা অন্যান্য আইনসমূহ অমান্য করলে ৫শত দিরহাম হতে১ লাখ দিরহাম পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্টানের জন্য জরিমানার বিধান রাখা হয়েছে।
মার্কেট ও মলগুলোতে খোলা থাকলেও ১২ বছর নীচে ছেলেমেয়েদের এবং ৬০ বছরের উর্ধ্বে বয়স্কদের প্রবেশ নিষেধ করা হয়েছে। জাতীয় জীবাণুনাশক স্প্রেকরণ সময় ব্যতিত জনসাধারণ বা অধিবাসীকে মাস্ক পড়ে বাহির হওয়া বাধ্যতা মূলক করা হয়েছে।
সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।
উল্লেখ্য , সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার পর্যন্ত করোনায মোট আক্রান্ত আমিরাতে বুধবার ২০ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ২৬০০৪ জন, মোট সুস্হ হয়েছেন ১১৮০৯ জন এবং মোট মৃতের সংখ্যা ২৩৩ জন। মৃত্যের মধ্যে ৬০ জনের অধিক বাংলাদেশ রয়েছেন।
ইতিপূর্বে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্রস মোহাম্মদ মিজানুর করোনা মোকাবেলায় আমিরাত সরকারের গৃহীত পদক্ষেপসমূহকে স্বাগত জানিয়ে দেশীয় প্রবাসীদের স্হানীয় আইন কানুন মেনে চলার আহবান জানিয়েছেন।








