এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: চাঁদ দেখা সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে বুধবারে( ১২ মে) বা বৃহস্পতিবারে(১৩ মে) ইদুল ফিতর উদযাপিত হবে।
বৈশ্বিক মহামারী করোনার স্বাস্থ্যবিধি মেনে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহসমূহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
আমিরাত জুড়ে ঈদের নামাজ সকাল ৫.৪৮ টা হতে ৬.০১ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হবে এবং নামাজ শেষ হবার সাথে সাথেই বন্ধ করা হবে।
বরাবরের মত প্রত্যেক মুসল্লীকে ঘর থেকে অযু করে আসতে হবে, মাস্ক পড়তে হবে এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সংগে নিয়ে আসতে হবে।
আমিরাত জুড়ে ঈদের নামাজের সময়সূচি: আবু ধাবি: সকাল ৫.৫৭ মিনিটে, আল আইন: সকাল ৫.৫০ মিনিটে, মদিনাত জায়েদ: সকাল ৬টা ১মিনিটে, দুবাই: সকাল ৫টা ৫২ মিনিটে, হাট্টা: সকাল ৫টা ৪৯ মিনিটে, শারজা: সকাল ৫টা ৫১ মিনিটে, রাস আল খাইমাহ: সকাল ৫টা ৪৮ মিনিটে, ফুজাইরাহ: সকাল ৫টা ৪৮ মিনিটে, উম্মে আল ক্বওয়াইন: ৫টা ৫০ মিনিটে আজমান: সকাল ৫টা ৫১ মিনিটে।







