এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি:করোনা বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাতে চলমান ন্যাশনাল স্টেরিলাইজেশন পোগ্রাম আগামী ৫ এপ্রির পর্যন্ত বদ্ধিক করা হল। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে চলছে এ পোগ্রাম। যার আওতায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ করোনা বিস্তার নিরোধকরণ। আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগের শত শত কর্মচারী কর্মকর্তা আধুনিক যানবাহন ও মেশিনারি নিয়ে স্টেরিলাইজেশন কাজ করে যাচ্ছেন। এখন পোগ্রাম আগামী ৫ এপ্রির পর্যন্ত চলবে।
যার ফলে #Stay_Home, #Stay_Safe ক্যাম্পেইনে আমিরাতের নাগরিকসহ প্রবাসীদের রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে। এ পোগ্রাম আগামী ৫ এপ্রি সকাল ৬ টা পর্যন্ত চলবে। এ আইন বা ক্যাম্পেইন অমান্য করলে জেল জরিমানারও বিধান রাখা হয়েছে। তবে উক্ত সময়ের মধ্যে যারা বিশেষ প্রয়োজনে বা জরুরী কোন কাজে বাহিরে যেতে চান তাদের জন্যে www.move.gove.ae লগইন করে বিশেষ অনুমতি নেবার সুযোগ রাখা হয়েছে।
এভাবে অনলাইনে অনুমতি নিয়ে বিশেষ কাজ সারতে পারবেন সকলে। তবে এ আইন অমান্য করে ঘর থেকে বের হলে ২ হাজার জরিমান দিতে হবে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১ হাজার দিরহাম, সভা সমাবেশ আযোজন করলে ১০ হাজার দিরহাম, আর সভা সমাবেমে বা গণ জমায়েতে যোগ দিলে ৫ হাজার দিরহাম জরিমানাসহ নানা বিষয়ে ৫ শত খেকে ৫০ হাজার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য যে, আমিরাতে এ পর্যন্ত চার শতাধিক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২ জন মারা গেছেন।আক্রান্তের মাঝে ১১ জন বাংলাদেশীও আছেন। অর্ধশতাধিক সুস্থ হয়েছেন।








