সংযুক্ত আরব আমিরাত চন্দনাইশ নিবাসী রাস-আল-খাইমা আল শাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জসীমউদ্দীনের বাসভবনে ডক্টর কর্নেল অলি আহমদ এর ৮২ তম জন্মবার্ষিকী এবং জসীমউদ্দীনের একমাত্র ছেলে সাকিবুল হাসান এর জন্মদিন পালন করা হয়।
গত রবিবার ১৫ ই মার্চ রাতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয় ।
চন্দনাইশ থানার গাছবাড়িয়া ১ নং পৌরসভা বদুপাড়ার প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের সভাপতিত্বে আব্দুস সামাদের সঞ্চালনায় এতে জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন রাস-আল-খাইমার প্রবাসী ব্যবসায়ী আবুল কালাম। মোঃ আব্দুস শুক্কুর, মোঃ শাহাবুদ্দিন, নুরুল আলম , মোহাম্মদ আমির,সাংবাদিক সঞ্জিত কুমার শীল, মোঃ কামাল, মোঃ রুবেল, মোহাং নাসির উদ্দিন, মহরম আলী, আবু তাহের, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ নাসির,হাজী আনোয়ার,মোঃ কাশেম , মোঃ খোকন সহ আরো অনেকে ।
বক্তারা বলেন চন্দনাইশ তথা চন্দনাইশ বাংলাদেশের গৌরব এলডিপি সভাপতি ডঃ কর্নেল অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা।যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত কর্নেল অলি আহমদের অবদান সারা বাংলাদেশের জনগণ কখনো ভুলতে পারবে না ।
যোগাযোগ মন্ত্রী থাকাকালীন সারা বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া দেখিয়েছিলেন কর্নেল অলি আহমেদ। অলি আহমদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন সরকার দুর্নীতি কি জিনিস বিন্দুমাত্র প্রমাণ করতে পারে নাই। আমরা ডঃ কর্নেল অলি আহমেদ এবং সাকিবুল হাসানের দীর্ঘায়ু কামনা করি।
পরিশেষে বিশ্ব শান্তি কামনায় এবং বিশ্বের সবাইকে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মোনাজাত করা হয়।








