Site icon CPLUSBD.COM

আমিরাতে চলতি বছরে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও চলতি ২০২০ সালের শেষ লাগাদ জরিমানা হবে না বলে ঘোষণা দিলেন দেশটিবর উপরাস্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি রবিবার (৫ এপ্রিল) মন্ত্রীপরিষদের বৈঠকে এই ঘোষণা দেন। এতে করে চলতি বছরের মধ্যে কারো রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না।

গতকাল রবিবার মন্ত্রীপরিষদের অনলাইন বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ সকল মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। করোনা ভাইরাসের কারণে দেশে দেশে নানা সংকটের কারণে আমিরাতেও সংকট সৃষ্টি হয়। ফলে অনেকেই অনেকভাবে সমস্যায় থাকার কারণে ভিসাসহ অন্যান্য নিয়মিত কাজ কর্ম করতে ব্যর্থ হচ্ছেন। এমতাবস্থায় আমিরাত প্রধানমন্ত্রীর

এ ঘোষণা সবার জন্য সত্যিই স্বস্তিদায়ক। উল্লেখ্য যে, আমিরাতে করোনায় আক্রান্ত (৫ এপ্রিল পর্যন্ত) মোট- আক্রান্ত ১৭৯৯ জন, সুস্হ হয়েছেনর ১৪৪ জন, মৃত ১০ জন। আক্রান্তের মধ্যে ২৩ জন বাংলাদেশীও আছেন। এ পর্যন্ত ১জন বাংলাদেশী মারা গেছেন।