নিউজটি শেয়ার করুন

আমিরাতে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব

সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইনে ফাইভ স্টার ওয়েডিং হলে গত শুক্রবার সুমন সরকারের সভাপতিত্বে, বিশ্বজিৎ শ্যাম চৌধূরীর ও অশোক শীলের পরিচালনায় উক্ত মহোৎসবে পোরহিত্য করেন পরমতীর্থ ধাম হিমায়েপুরের শ্রীশ্রী ঠাকুরের বার্তাবাহী নিরঞ্জন দেবনাথ এস পি আর।
অশোক নাথ, বিকাশ সাহা ও সূজন দত্তের যৌথ সঞ্চালনায় এই উৎসবে আল্ আইন সৎসঙ্গ,আল্ লোকনাথ সংঘ,আল্ আইন মরুতীর্থ, শারজাহ পার্থ সারথী গীতা সংঘ,দেরা দুবাই জয়শ্রীকৃষ্ণ লোকনাথ সেবাসংঘ,ফুজিরা কৃষ্ণ মন্দির,দাহিদ রাধামাধব মন্দির,আবুধাবী গীতা সংঘ,শংকর দাস সহ ইউ এ ইর বহু মঠ মন্দিরের সৎসঙ্গি ও সনাতনী ভক্তদের শুভ আগমনে উৎসব অঙনে মহামিলন মেলায় পরিনিত হয়, গুরু পুজা ভাগবত পাঠ বিশ্ব শান্তি বিনীত প্রার্থণা সৎদীক্ষা দান, ভজন কীর্তন শেষে আনন্দবাজার মহাপ্রসাদ বিতরনে সমাপন হয় এই উৎসবের এবারের উৎসবে বিশেষ কর্মসূচী হিসেবে এই প্রথমবার অসংখ্য ভক্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উৎসবে সংগীত পরিবেশন করেন বঙ্গ শিমুল সহ বহু মঠমন্দিরের শিল্পীবৃন্দ।