সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: সম্পূর্ন আমিরাত জুড়ে ২,২০০ তাহসিল সেন্টার রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে তাহসিল, তাওয়াফাক, তাওজিহ এবং তদবীর সেন্টারগুলো ১৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে স্হানিয় গনমাধ্যম গুলোকে অবগত করেছে মন্ত্রণালয়।
এছাড়াও গত সোমবার থেকে তিন সপ্তাহের জন্য গাড়ি পার্কিং ফি মওকুফ করা হয়েছে আবুধাবিতে। তবে রেসিডেন্স পার্কিং এ রাত ৯ টার পর আগের আইনানুযায়ী রেসিডেন্স পার্কিং এর জন্য অনুমোদিত বাসিন্দারাই কেবল তাদের গাড়ি রাখতে পারবেন।
গতকাল মঙ্গলবার থেকে দুই সপ্তাহের জন্যে দুবাইয়ে ফ্রি পার্কিং ঘোষনা করেছে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বা আর টি এ থেকে।
আমিরাতে কিছু কিছু জায়গায় নকল মাস্ক ধরা পড়েছেএবং বর্তমান পরিস্হিতির পরিপেক্ষিতে যারা দাম বাড়াচ্চেন এমন কিছু দোকান অনির্দিষ্ট কালপর জন্যে সিল করা হয়েছে।
আমিরাতের সর্বশেষ তথ্য অনুযায়ী আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১১, সুস্হের সংখ্যা ৬১ এবং এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জন।এ পর্যন্ত জানা গেছে এদের মধ্যে বাংলাদেশী আক্রান্ত ২২ জন এবং সুস্হ হয়েছেন ৬ জন।








