আমিরাত প্রতিনিধি: আমিরাত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে আমিরাতে বসবাস করা নাগরিকদের স্বাস্হ্য সুরক্ষায় নিত্য নতুন নানা পদক্ষেপ নিচ্ছে।তারপরেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনি পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এর ঘোষনা মতে মঙ্গলবার (৭এপ্রিল) নতুন করোনার ভাইরাস (কোভিড ১৯) -এ আক্রান্তের সংখ্যা ২৮৩ জন। মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৩৫৯ জন।
সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাস থেকে নিরাময়ের সংখ্যা ১৯ জন সহ সুস্হের সংখ্যা ১৮৬ জন। আজকে একজন এশিয়ান মারা গিয়েছেন এটি সহ মৃতের সংখ্যা দাড়ালো ১২ জন।

