Site icon CPLUSBD.COM

আমিরাতে নতুন করে ৩৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত: সুস্হ নতুন ২৯ জন,মৃত ২ জন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় বৃহস্পতিবার গভীর রাতে ঘোষনা করেছে কোভিড -১৯ বা করোনা ভাইরাসে আমিরাতে নতুন করে ৩৩১ জন আক্রান্ত হয়েছে এবং দুইজন মারা গিয়েছে।

নতুন করে সুস্হ হয়েছে ২৯ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৯০ জন,মোট সুস্হের সংখ্যা ২৪৮ জন।

আমিরাতে মোট মৃতের সংখ্যা ১৪ জন।

আমিরাতের দুবাই সরকার এর উদ্দ্যেগে দুবাই প্রবাসীদের স্বাস্হ্য সুরক্ষায় প্রতিদিন দুবাইয়ের নাইফে এরিয়াতে দুবাই পুলিশের সহযোগিতায় ডাক্তার’রা স্বাস্হ্য সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও সম্পূর্ণ আমিরাত জুড়ে করোনা ভাইরাস প্রতিরোধে নিত্য নতুন নানা পদক্ষেপ নিচ্ছে আমিরাত সরকার ।