নিউজটি শেয়ার করুন

আমিরাতে প্রবারণা পূর্ণিমা

সংযুক্ত আরব আমিরাত আবুধাবির মুসাফফা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৬৩ বুদ্ধাব্দ মুসাফফা সানাইয়া ৩৮ নাম্বার রিটন বড়ুয়ারএক্সেলেন্ট ওয়ে মেটাল ওয়াকসপ গতকাল দুপুরে উদযাপন করা হয় ।
অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে সুমন বড়ুয়া (মনমত) পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনয় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জিত বড়ুয়া,রিটন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া,ছোটন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সাগর বড়ুয়া, দয়াল বড়ুয়া, পরিমল দাস,রবি বড়ুয়া, লিমন বড়ুয়া, রাজু বড়ুয়া, অঞ্জন বড়ুয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মধ্যে ছিল পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা উৎসর্গ, সূত্রপাঠ ধর্মীয় আলোচনা, বিশ্বশান্তি মঙ্গল কামনা পূণ্যদান এবং মহাপ্রসাদ এর আয়োজন। গত পরশু সড়ক দুর্ঘটনায় পরলোকগত চুনতি বৌদ্ধবিহারের রত্ন সম্ভার ভিক্ষুকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সাথে আহত জিনা লক্ষণ মহাতের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। গত কিছুদিন পূর্বে কক্সবাজার উখিয়ায় গলাকেটে একই পরিবারের চারজন বুদ্ধকে হত্যা করায় প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি জানান। পরিশেষে সবার মঙ্গলার্থে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়।