আলআইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত মুসাফফা শিল্পনগরী সানাইয়া বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শোভন মিত্র (৬৭) পিতা নগেন্দ্র লাল মিত্র।
তার বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামে। অনেকদিন ধরে চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা রহমতগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তিনি স্বাধীনতার পূর্বে চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর পরে জীবনের জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। বিগত ৩৫ বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাত আসেন । আবুধাবির আল আইন শহর ও মুসাফফা সানাইয়া তে ৩৫ বছর কাজ করে যাচ্ছেন। নিহতের ছেলে সৌমেন মিত্র বিপ্লব জানান আমার বাবা অনেক দিন ধরে হার্টের অসুস্থ বোধ করত। মাঝে মাঝে এখানে এবং দেশে গিয়ে চিকিৎসা করে আসতো। গত ছয় মাস পূর্বে দেশ থেকে চিকিৎসা করে আসছেন এবং বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিমান বন্দ থাকায় দেশে যেতে পারে নাই। আজকে ভোরে শরীর খারাপ দেখলে তাকে মুসাফফা লাইফ কেয়ার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মাফরাক হসপিটালে আছেন।
এ দেশের আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা বাংলাদেশ দূতাবাসের করনীয় কাজ সহ দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে, পুত্রবধূ, এক মেয়ে, জামাতা সহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।








