নিউজটি শেয়ার করুন

আমিরাতে বৃহস্পতিবার হিজরি নববর্ষ উপলক্ষে সরকারী ছুটি,দুবাইতে পাবলিক পার্কিং ফ্রি

ইশতিয়াক আসিফ,দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) হিজরি নববর্ষ উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি।

তাই আরটিএ ঘোষণা করেছে বৃহস্পতিবার দুবাইতে পাবলিক পার্কিং বিনামূল্যে হবে। তবে এটি মাল্টি-লেভেল টার্মিনাল পার্কিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

হিজরী নববর্ষের প্রথম দিনটি নতুন ইসলামীয় চন্দ্র ক্যালেন্ডারের সূচনা করে।

ইসলামিক ক্যালেন্ডার ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি–কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম।

হিজরী সন মুসলমানদের স্মরণ করিয়ে দেয় বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর প্রিয় ও পুণ্যময় জন্মভূমি মক্কানগরী ত্যাগ করে কত দুঃখ বেদনা নিয়ে মদিনা শরিফ গমনের ঐতিহাসিক ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here