এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: অত্যাধিক গরম হতে শ্রমিকদের সুস্হ রাখতে সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার ( ১৫ জুন) হতে তিনমাস ব্যাপী মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হচ্ছে । এ আইন চলবে ১৫সেপ্টেম্বর পর্যন্ত।
এ আইনের আওতায় দুপুর সাড়ে ১২ টা হতে ৩ টা পর্যন্ত বাহিরে কাজ করা নিষেধ করা হয়েছে।
শ্রমিকদের সুস্বাস্থ্য রক্ষা ও প্রচন্ড গরম আর তাপদাহ হতে শ্রমিকদের নিরাপদে রাখতে প্রতিবছরের ন্যায় এ বছরও মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হয়েছে। এর ফলে আমিরাত জুড়ে খোলা জায়গায় প্রখর সূর্য তাপের নীচে দুপুর সাড়ে বারটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সকল প্রকার (বিশেষ জরুরী কাজ ছাড়া) কাজ করা বন্ধ রাখা হবে।
উল্লেখ্য যে, আমিরাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচন্ড গরম হয় এবং তাপমাত্রা ৪০ হতে ৪২ ডিগ্রী সেলসিয়াসের উপরে থাকে।স্কুল, কলেজসমূহ জুলাই আগস্ট বন্ধ থাকে।
মধ্যাহ্ন বিরতির এ নিয়মকে স্বাগত জানিয়ে আমিরাতের কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, প্রজন্ম বঙ্গবন্ধুের সভাপতি এস এম রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী মোহাম্মদ মানসুরসহ অনেক বিশিষ্ট ব্যক্তি সকল প্রবাসীকে এ আইনকে স্বাগত জানিয়ে এআইনসহ আমিরাতের সকল আইন মেনে চলার জন্য আহবান জানিয়েছেন। মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানীর বিরুদ্ধে বিভিন্ন পরিমানের জরিমানাসহ নানা বিধান রাখা হয়েছে। এই আইন একবার অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্টানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের কাজ করার জন্য পাঁচ হাজার দিরহাম -থেকে পঞ্চাশ হাজার দিরহাম পর্যন্ত তাৎক্ষনিক জরিমানা রাখা হয়েছে।
এই আইন কার্যকরের ফলে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী হাজার হাজার শ্রমিকসহ নানা দেশের প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রবাসীরা আমিরাত সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে দেশীয় সকল প্রবাসীদের প্রতি এ আইনকে শ্রদ্ধা করে দেশীর ভাবমূর্তী উজ্জ্বল করতে বলেছেন।
আমিরাতের অধিকাংশ শ্রমবাজার বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী তথা এশিয়ানদের দখলে। এ আইনের ফলে প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।








