Site icon CPLUSBD.COM

আমিরাতে মাক্স ও সামাজিক দূরত্বে গুরুত্বারোপ,তবে কিছু ক্ষেত্রে মাক্স না পড়লেও চলবে।

দুবাই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে কোভিড ১৯ আইনের মধ্যে মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে। কোভিড ১৯ আইন অমান্য করার অপরাধে অনেক কেই ইতিমধ্যে জরিমানা করা হচ্ছে এবং হয়েছে। এমনকি অনেক ব্যবসায়িক প্রতিষ্টানও নির্দিষ্ট ও অনির্দিষ্ট সময়ের জন্যে বন্ধ করা হয়েছে। জনসম্মুখে বা বাইরে মুখোশ না পড়ার অপরাধে কাউকে পাওয়া গেলে তার জন্যে রয়েছে ৩০০০ দেরহাম পর্যন্ত জরিমানা।

তবে আবুধাবি জনস্বাস্হ্য কেন্দ্রের মতে কিছু ক্ষেত্রে মাক্স পরিধান না করলেও পারা যাবে বা জরিমানা করা হবে না। আপনি যদি গাড়িতে একা হোন অথবা আপনার সাথে যদি গাড়ীতে আপনার ফ্যামিলি থাকে, তাহলে মাক্স পরিধান করতে হবে না। কোন শিশুর বয়স ২ বছরের কম , যারা প্রতিবন্ধি আছে তাদের ক্ষেত্রে মাক্স পড়া বাধ্যতামূলক না। কেউ যদি রেস্টুরেন্ট বা বাইরে কোথাও সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বা কোন ড্রিংকস গ্রহণ করে তাহলে মাক্স পরিধান না করার জন্যে জরিমানার আওতায় আনা হবে না।

কেউ যদি ব্যায়ামের উদ্দ্যেশ্যে দৌড়ায়, জগিং করে, জোরে হাটে এসব ক্ষেত্রে এবং খেলাদুলার করার জন্যে সাইকেল চালায় ও সাঁতার কাটা অবস্হায় মাক্স পরিধান না করলেও পারবে। তবে এসবে অবশ্যই সামাজিক দূরত্বের কথা মাথায় রাখতে হবে। অফিসে যদি একা বসে থাকলে, মাক্স পড়া বাধ্যতামূলক না। ডাক্তারের কাছ থেকে নাক, চোখ বা দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার সময় মাক্স খুলে রাখা প্রয়োজন মনে করলে, মাক্স খুলে রাখা যাবে।