এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: আমিরাতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়াতে অন্যান্য বিধিনিষেধের সাথে মাস্কের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেয়া হয়েছে।
যেখানে মাস্ক পড়ার দরকার নেই: ১) ব্যায়াম বা জগিং করার সময়, ২)সুইমিং পুল বা বীচে, ৩)সেলুনে বা বিউটি সেন্টারে, ৪)একই গাড়ীতে একই পরিবারের সকলেই একসাথে ভ্রমণের সময়, ৫)মেডিকেল সেন্টারে, ৬) বন্ধ কোন জায়গায় একা থাকলে।
উল্লেখ্য যে আমিরাতে করোনা পরিস্থিতি অবনতি হওয়াতে ১৮ মাস আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।
আমিরাতে বুধবার (২২ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত ৩১৮ জন, সুস্হ হয়েছেন ৩৮০ জন এবং মৃত্যু বরণ করেছেন ২ জন। চিকিৎসাধীন আছেন ৫৯২৯ জন। এ পর্যন্ত মারা গেছেন সর্বমোট ২০৮০ জন।

