নিউজটি শেয়ার করুন

আমিরাতে মোট ৭ লক্ষ৬৭ হাজারের অধিক’এর স্বাস্থ্য পরীক্ষা,মোট সুস্থ ১০৩৪ জন

আমিরাত প্রতিনিধি: আবুধাবি থেকে অর্থনৈতিক উন্নয়ন বিভাগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে  মঙ্গলবার থেকে আবুধাবি থেকে শ্রমিক পাঠানোর ব্যাপারে বন্ধ ঘোষনা করা হয়েছে।

এ ব্যাপারটি আমিরাতের গণমাধ্যম গুলোতেও প্রচার করা হয়েছে।

তবে আবুধাবি, আল আইন ও আল দাফরার মধ্যে আসা যাওয়া করা যাবে।

অর্থ্যাৎ আবুধাবি, আল আইন ও আল দাফরা থেকে কোন প্রবাসী শ্রমিক দুবাই বা অন্য কোথায় গেলে বা ওখান থেকে আসলে ৩ থেকে ১০ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে ।

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩২ জন।

এ নিয়ে আমিরাতে এ পরীক্ষা’টি ৭ লক্ষ ৬৭ হাজারের অধিক চেকআপ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন করে আরো সুস্থ হয়েছে ১০১ জন,আক্রান্তদের মধ্যে নতুন করে ৫ জন মারা গিয়েছে।

আমিরাতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৩৬৫ জন। মোট সুস্থ ১০৩৪ জন এবং মোট মৃত্যুের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জন ।