নিউজটি শেয়ার করুন

আমিরাতে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নেওয়া হয়েছে

ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে চলাচলের উপর সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমিরাত সরকার।

আমিরাতে এখন থেকে জীবানুনাশক স্প্রে করার সময় টি তুলে নেওয়ার কারণে ২৪ ঘন্টা আমিরাতে বসবাসরত সবাই স্বাভাবিক চলাফেরা করতে পারবে।

গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেওয়া হয়েছে ।

আমিরাত প্রবাসীরা জানায় আমিরাত সরকারের নানা প্রকার যুগোপযোগী পদক্ষেপ এবং আমিরাতে অবস্হানরত সকল বাসিন্দারা, সরকারের আইন মেনে চলায় দ্রুত এ পরিস্হিতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তবে পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত আমিরাত সরকারের দেওয়া কোভিড ১৯ প্রতিরোধে করা আইন গুলো মেনে চলতে হবে। যেমন গাড়ীতে তিনজনের বেশী যাত্রী বহন না করা,মাস্ক পরিধান,সামাজিক দুরত্ব,গণসমাবেশ না করা ইত্যাদি। আমিরাত প্রবাসীরা আশা করছেন খুব শীঘ্রই আমিরাত সম্পূর্ণ করোনা যুদ্ধে সফলতা অর্জন করে আমিরাতকে করোনা মুক্ত হিসেবে ঘোষনা করবে সরকার।