আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার ১৩ এপ্রিল থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান।
রমজান উপলক্ষে এখানকার মার্কেট, সুপার মার্কেট, হাইপার মার্কেটে ভােগ্য পণ্যে ও ব্যবহায্য পন্য সামগ্রীতে চলছে ২৫% হতে ৭৫% পর্যন্ত বিশেষ ছাড়।
আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্হানীয়রা আরবীসহ প্রবাসিরাও বিশেষ ছাড়ে কেনাকাটায় সন্তুষ্ট। এ বরকতময় মাসকে সামনে রেখে প্রতিবছর আমিরাতের মার্কেট,সুপার মার্কেট, হাইপার মার্কেট গুলোতে বিশেষ ছাড়ে জিনিষপত্র ও ভোগ্যপণ্য বিক্রি করা হয়।এখানকার বড় বড় মার্কেটগুলোর সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটগুলোতেও বিশেষ ছাড় দিয়ে আসছেন দেশীয় ব্যবসায়ীরা ।
এতে বিক্রয়ে বেশ সাফল্যও পেয়েছেন বলে জানান অনেক দেশিয় ব্যবসায়ীরা। রমজান মাসে বিশেষ ছাড়ে পণ্য সামগ্রী পেয়ে দেশীয় প্রবাসীরা আমিরাতের বিভিন্ন জায়গা থেকে কার্গোর মাধ্যমে পণ্যসামগ্রী পাঠাছেন নিজ নিজ দেশে।
তবে ফ্লাইট বন্ধে বিপাকে পড়তে হচ্ছে আমাদের দেশী অনেক প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাতে শুধু রমজানে না, নববর্ষ, জাতীয় দিবসসহ যেকোন বিশেষ দিবস বা দিনকে সামনে রেখে মার্কেট বা বিপনীগুলোতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়।
এখানে ব্যবসায়ীরা সিন্ডিকেট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে পারে না। আমিরাতে অবস্হানরত দেশীয় বিভিন্ন পেশার প্রবাসীরা জানান , আমিরাতের ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার চেয়েও মানুষকে সেবা দেয়াটাই বেশি শ্রেয় মনে করেন। তারা সূলভে পণ্য সামগ্রী কিনতে পেরে অনেক খুশী হলেও দেশে এ সময়ে পণ্যসামগ্রী চড়া মূল্য কেনার জন্য আক্ষেপ করেন।

