আবুধাবী প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে হাজার বছরের শ্রেষ্ট রজনী পবিত্র লাইলাতুল কদর উতযাপিত হয়েছে।
গতকাল শনিবার (৮ মে) দিনগত রাতে ধর্মপ্রাণ প্রবাসী মুসল্লীরা মসজিদে, মনজিদে, ঘরে এবং বিশেস বিশেষ স্হানে রাত জেগে তারাবী, কিয়ামুল লাইল ও শবে কদরের ইবাদতে মশগুল ছিলেন। আমিরাত জুড়ে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা যথারীতি শবে ক্দরের বিশেষ নামাজ, ইবাদত, দোয়া দরুদ পড়ে রাতটি কাটিয়েছেন। তারা করোনানাসহ সকল বালা মসীবত হতে দেশ, জাতি ও প্রবাসীদের জন্য আল্লাহর রহমত কামনা করেছেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে কোরানার বিধি নিষেধ মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদগুলোতে নিয়মিত নামাজসহ, তারাবী, কেয়ামুল লাইল নামাজ হচ্ছে। গতকালও অধিকাংশ মসজিদ রাত ১ টা পর্যন্ত খোলা ছিল। মসজিদে প্রতিটি মুসল্লীর নিজস্ব জায়নামাজ, মাস্ক, নিরাপদ দূরত্ব বজায রাখা বাধ্যতামূলক।
এসব তদারকির জন্য আবুধাবিসহ প্রতিটি প্রদেশের মসজিদে মনজিদে প্রশাসনের বিশেষ বাহিনীর তৎপর অাছেন। যারা মাস্ক নাকের নীচে পড়েছে বা যারা আদৌও পড়েনি তাদের তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে।








