Site icon CPLUSBD.COM

আমিরাতে সিপ্লাস টিভি চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন

সি প্লাস টিভির ৪র্থ বছর পূর্তি উপলক্ষে আরব আমিরাতের রাস আল খাইমা আল শাম এলাকায় গত রবিবার( ১৫ মার্চ )  জসীমউদ্দীনের উদ্যোগে  নিজ বাসভবনে কেক কেটে জনপ্রিয় চ্যানেল সিপ্লাস টিভি চতুর্থ বর্ষপূর্তি ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

আমিরাত সিপ্লাস টিভির প্রতিনিধি সঞ্জিত কুমার শীলের হাতে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাস আল খাইমায় থাকা চট্টগ্রামের চন্দনাইশ প্রবাসীরা। সিপ্লাস টিভি আমিরাত প্রতিনিধি সঞ্জিত কুমার শীল এর উপস্থিতিতে বিশিষ্ট সাহিত্যিক ও কবি ওবায়দুল হকের সঞ্চালনায়ে এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী জসিম উদ্দিন, আবুল কালাম, আব্দুস সামাদ,আব্দুস শুকুর, মোহাং শাহাবুদ্দিন, নুরুল আলম, কাজী জাহাঙ্গীর,আবু তাহের , মোঃ রুবেল, দিদারুল আলম, মোহাম্মদ আমির মোহাম্মদ কামাল সহ আরো অনেকে।

সিপ্লাস বর্ষপূর্তিতে আসা অতিথিরা বলেন আমরা দেশ থেকে প্রবাসে আজকে অনেকদিন ধরে যে খবরা খবর পেয়ে থাকি এরমধ্যে চট্টগ্রাম ভাষায় প্রচারিত নিউজগুলো ভিন্নরকম। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের খবরা খবর আমরা মোবাইলের মাধ্যমে সব সময় দেখি এবং বিভিন্ন খবরা খবর পেয়ে থাকি যা অন্যান্য খবর থেকে সিপ্লাস টিভি এগিয়ে।

আমরা সিপ্লাস টিভি চেয়ারম্যান আলমগীর অপু এবং কলাকুশলীদের দীর্ঘায়ু কামনা করি। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধি, ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয় ।