Site icon CPLUSBD.COM

আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজার আয়োজন

আলআইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের চলছে সনাতনীদের সর্বশ্রেষ্ঠ শারদীয় দুর্গাপূজা।প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রম ভাবে উদযাপিত হচ্ছে আল আইনের সার্বজনীনভাবে দুর্গা মায়ের পূজা। আজকের দুর্গাপূজার মহাসপ্তমী।

আল আইন লোকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের মন্দিরে যথারীতি প্রচলন দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মন্দিরের নানা আয়োজনের মধ্যে শুরু হয়েছে সপ্তমী মায়ের পূজা। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে এসেছেন ভক্তবৃন্দরা।

মন্দিরে আসা ভক্তবৃন্দরা বলেন এই করোনা কালীন সময়ে পুষ্পাঞ্জলী নিতে পারে আমরা অনেক আনন্দিত। ধূপকাঠি ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা। মায়ের ভোগ, গীতা পাঠ, আরতি ও করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদের এর ব্যবস্থা ছিল।

পুজা পরিচালনার সকল সদস্যরা বলেন আমরা সবার স্বাস্থ্য বিধি এবং আইন শৃঙ্খলা মেনে মরুর বুকে একমাত্র মাকে দর্শন নেওয়ার জন্য ছোট্ট পরিসরে ঘট এবং ডালের মধ্যে দিয়ে পূজা করে যাচ্ছি। সারা বিশ্বের পরিস্থিতি ভালো হলে আগামীতে আমরা বড় ধরনের পূজা করার আশা রাখি।

আগামীকাল মহাঅষ্টমী পরেরদিন নবমী এবং ২৬ শে অক্টোবর বিজয়া দশমীর অঞ্জলি শেষে সনাতনী দের সবচেয়ে বড় উৎসব দুর্গা দেবীকে বিসর্জন এর মাধ্যমে বিদায় জানিয়ে সমাপ্তি করা হবে।