নিউজটি শেয়ার করুন

আমিরাতে স্বেচ্ছাসেবক বাংলাদেশি টিমের দুই সদস্যের পর এবার টিম প্রদান মামুনুর রশীদের করোনা জয়

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: দুবাইয়ে ২৭ দিন লক ডাউন থাকা দেরাতে প্রবাসীদের পাশে দাড়িয়েছিলেন বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের এক “বাংলা এক্সপ্রেস ” এর সেচ্ছাসেবক টিম।

এ টিমের নের্তৃত্বে থাকা দুবাই প্রবাসী বাংলাদেশি মামুনুর রশীদ করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গতকাল।

দুবাইস্থ ইন্টারন্যাশনাল মর্ডান হসপিটাল চিকিৎসারত থাকার পর বৃহস্পতিবার সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

মামুনুর রশীদ ১৫ দিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে করোনা টেস্ট করলে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং সেখানে তাকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা প্রদান করা হয়।

গত ১৪ ও ১৬ ই জুন দুটি টেস্টে নেগেটিভ আসে মামুনুর রশীদের। এরপর হাসপাতাল ছাড়লেও কর্তৃপক্ষ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে রেখেছে।

পূর্বে স্বেচ্ছাসেবক টিমের অন্যতম সদস্য কাজী ইসমাইল ও আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে কর্মে যোগ দিয়েছেন তারাও।