আমিরাত প্রতিনিধি: আমিরাত সরকার প্রতিদিন করোনা ভাইরাস প্রতিরোধে নানা প্রকার উন্নত পদক্ষেপ নিচ্ছে আমিরাতে অবস্হানরত সকলের স্বাস্হ্য সুরক্ষায়।
রবিবার নতুন করে আরো ২২,০০০ জনকে পরীক্ষা করার পর আমিরাতে নতুন করে আক্রান্ত পাওয়া গিয়েছে ৩৮৭ জন। নতুন সুস্থ হয়েছেন ৯২ জন এবং করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গিয়েছেন আরো দুইজন।
আমিরাতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১২৩ জন। সুস্থ হয়েছেন ৬৮০ জন এবং এ রোগে মৃত্যের সংখ্যা দাড়িয়েছে মোট ২২ জন।








