এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ জুলাই মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
করোনার বিধিনিষেধ মেনে আমিরাত জুড়ে ঈদের নামাজ আমিরাতের মসজিদ ও ঈদগাহেসমূহে অনুষ্ঠিত হবার ঘোষণা দিয়েছে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সী ক্রাইসিস ও ডিসএসটার ম্যানেজমেন্ট অথরিটি National Emergency Crisis and Disasters Management Authority (NCEMA) ।
তবে ঈদের নামাজ খুতবাসহ ১৫ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।
নামাজের আগে ও পরে কোন ধরনের জমায়েত করতে নিষেধ করা হয়েছে এবং হ্যান্ডশ্যাক ও কোলাকুলি পরিবহার করতে বলা হয়েছে।
উল্লেখ্য যে গত বছর ঈদুল আজহার নামাজ ঘরে ঘরে পড়তে বলা হয়েছিল।
ইতিপূর্বে ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে সরকারী বেসরকারি ১৯ জুলাই হতে -২২ জুলাই পর্যন্ত চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারী সেক্টরে শুক্র ও শনি সাপ্তাহিক ছুটিসহ ছয দিন আর বেসরকারি সেক্টর শুক্রবারসহ পাঁচদিন ছুটি উপভোগ করবেন আমিরাতে বসবাস ও কর্মরত লাখ লাখ প্রবাসীদের সাথে আমাদের দেশীয় হাজার হাজার প্রবাসী।








