নিউজটি শেয়ার করুন

আমিরাত থেকে করোনা ভাইরাস নিয়ে নতুন আপডেট ও সরকারী নিয়মাবলী

আমিরাতে রাত ও দিন সমান কারন দুই সময়েই এখানে সমান ভাবে রোডে গাড়ী চলাচল করে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় স্টেরিলাইজেশান ড্রাইভ বা জীবানুমুক্ত করার কার্যক্রম চলছে গত বৃহস্পতিবার, শুক্রবার এবং আজ শনিবার প্রতিদিন রাত ০৮-০০টা থেকে সকাল ০৬-০০টা পর্যন্ত।(সরকার কার্যক্রম সম্পন্ন না হলে সময় হয়ত বাড়াতে পারে)।এসময়ে আমিরাতে অবস্হানরত সবাইকে ঘরে থাকার নির্দেষ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছিলেন। এ নিয়মগুলো আমিরাত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমিরাতে অবস্হান করা সবাই সুন্দর ভাবে মেনেও চলছে। এজন্যে এখন দিনেও রাস্তায় মানুষ এবং গাড়ীর চলাচল খুব কম দেখা যাচ্ছে। সবসময়ের জেগে থাকা আমিরাতের শহরগুলো এখন রাত তো দুরে থাক দিনেও মনে হচ্ছে অনেকটা ঘুমিয়ে আছে। এ সময়ে সুপারমার্কেট, মুদিদোকান, ফার্মেসীগুলো ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি আছে এবং রেস্টুরেন্টন শুধু ডেলিভারী দিতে পারবে তবে বিক্রয়কেন্দ্রগুলোতে যেন ৩০ শতাংশের বেশি ক্রেতার ভীড় না থাকে । গতকাল এ ভাইরাসে নতুন ৭২আজ আক্রান্ত হয়েছে,নতুনদের মধ্যে বাংলাদেশী ৮ জন। সর্বশেষ তথ্য মতে মোট ৪০৫ জন আক্রান্ত হয়েছে আমিরাতে এবং সুস্হ হয়েছে ৫৫ জন।যেখানে বাংলাদেশী আক্রান্ত হয়েছে ২২ জন সুস্হ হয়েছেন ৬ জন।এ পর্যন্ত এ ভাইরাসে আমিরাতে মারা গিয়েছেন ২ জন। এছাড়াও সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন ভাঙ্গায় ৬৪ জনকে আটক করা হয়েছে । এই আইন ভঙ্গের জরিমানা ৫০ হাজার থেকো লাখ দেরহাম বা ৫ বছরের জেল হতে পারে। এছাড়াও আমিরাত সরকার নতুন একটি উদ্দ্যেগ নিয়েছে যদি কারো বাইরে যেতে হয় রাত ৮ টা থেকে সকাল ৬ টার মধ্যে তাহলে একটি website এ এপ্লিকেশন করতে হবে। move.gov.ae এই wibsite এ ফোন নাম্বার দিয়ে নিবন্ধনের পর আবেদন মঞ্জুর করা হলে কেবল তারাই বাহিরে যেতে পারবে।তবে জ্বালানি, যোগাযোগ, চিকিৎসা, পুলিশ, সেনাবাহিনী, ওষুধ, বিদ্যুৎ ও জল, বিমানবন্দর ও অভিবাসন, ব্যাংকিং, গণমাধ্যম এবং নির্মাণ ক্ষেত্রগুলিতে লাগবে না।