দুবাই প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাটহাজারী উপজেলার আমিরাত প্রবাসী বাদশা মিয়ার করোনা টেস্টে পজিটিভ পাওয়া গেছে। রাস আল কাইমায় আজ তার দাফণ সম্পন্ন হয়।
বাদশা মিয়া হাটহাজারী থানার নাঙ্গলমোরা ইউনিয়নের নজির আহমদ সওদাগর বাড়ির লক্ষি মিয়ার চার ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ।
তিনি বৃহস্পতিবার আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেও তার করোনা টেস্টের রিপোর্টের জন্যে অপেক্ষা করা হচ্ছিল। করোনা টেস্টে পজিটিভ না আসলে বাদশা মিয়ার লাশ দেশে পাঠানো হতো। কিন্তু করোনা টেস্ট করার পর বৃহস্পতিবার তিনি মারা গেলেও তার লাশ এতদিন রাস আল কাইমার সাইফ বিন গুবাস হাসপাতালের মর্গে ছিল, আজকে ডাক্তার জানায় যে বাদশা মিয়ার করোনা পজিটিভ ছিল। তাই লাশটির আজ দাপন কাজ সম্পন্ন করা হয়।
আমিরাত প্রবাসী বাদশা মিয়া রাস-আল-খাইমা তে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক মেয়ে এবং দুই পুত্র সন্তান রেখে যান।








