ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মঈনুল ইসলাম চৌধুরী আজ সোমবার(২৫মে) সকাল ৫ টায় ইন্তেকাল করেছেন।
শারজাহ বাংলাবাজারস্থ তার বাসস্থানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন”।
তিনি ব্রেন স্টোক করে দীর্ঘ দিন কুয়েতি হাসপাতালের আই সি ইউতে(ICU) থাকার পরে কিছুটা সুস্থ হয়ে মাস খানেক ধরে নিজ বাস ভবনে চিকিৎসারত অবস্হায় ছিলেন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার বাসিন্দা। বর্তমানে আমিরাত প্রবাসী।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।








