লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় চিহ্নিত এক মাদক বিক্রেতা কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক বিক্রেতার নাম নুরুল ইসলাম প্রকাশ বানু (৩৫) উপজেলার আমিরাবাদ স্কুল রোড ইসমাঈল চৌকিদারের বাড়ীস্হ কালা মিয়ার পুত্র।
সোমবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ কলার আড়তের সামনে থেকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক ব্যবহার কাজে ১টি মোবাইল জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ কলার আরতের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক ব্যবহার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক কারবারী বানুকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৮টির অধিক মাদক মামলা রয়েছে।সে একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেল হাজত থেকে জামিনে এসে বারবার মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে বানু আরও ২জন মাদক কারবারীর নাম উল্লেখ করেছে। তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
আটককৃত মাদক কারবারী নুরুল ইসলাম প্রকাশ বানুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার(২৪ আগস্ট) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।








